"মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের রেসিপি"।(Pampkin with shrimp Fish Carry Recipe In Bengali):

 নমস্কার বন্ধুরা। আশাকরি সকলে খুব ভালো আছেন? রান্না গুঞ্জনে নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি আপনাদের কাছে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমাদের প্রায় সকলেরই প্রিয় একটি সবজি "মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের রেসিপি"। সারাবছরই বাজারে মিষ্টি কুমড়া পাওয়া যায় এবং ছোটো থেকে বড়ো আমরা সকলেই প্রায় এই সবজিটি পছন্দ করে থাকি। মিষ্টি কুমড়া অনেক রকম ভাবেই রান্না করা যায় তবে চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করলে যারা এই সবজিটি পছন্দ করেন না তারাও ভালোবেসে খেয়ে নেবেন। তাছাড়া কুমড়ার অনেক রকম পুষ্টি গুণও রয়েছে যা আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নীচে রেসিপি নিয়ে বিস্তারিত আলোচনা দেখুন আর যারা কখনও এভাবে রান্না করেননি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন। আশাকরি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। 

 "মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের রেসিপি"।(Pampkin with shrimp Fish Carry Recipe In Bengali):

মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের রেসিপি"।

 দেখে নিন "মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের রেসিপি" -এর জন্য আমাদের কী কী উপকরণ লাগছে:

  • মিষ্টি কুমড়া - ১ কেজি (মাঝারি ডুমো করে কাটা)
  • চিংড়ি মাছ - ৩০০ গ্রাম (ছোটো সাইজের)
  • পেঁয়াজ কুচি - ৩ টি মাঝারি সাইজের 
  • আদা ও রসুন বাটা - ১ চা চামচ করে 
  • হলুদ ও শুকনো লঙ্কা গুড়ো - ১/২ চা চামচ করে 
  • জিরে, ধনে ও ১ টি শুকনো লঙ্কা ভেজে গুড়ো - ১.৫ চা চামচ 
  • কালো জিরে - ১/২ চা চামচ 
  • কাচাঁ লঙ্কা - ৪ টি
  • সরষের তেল - ৪ টেবিল চামচ 
  • লবন - স্বাদমতো 
  • ধনেপাতা কুচি - একমুঠো 
  • চিনি - ১/২ চা চামচ (ঐচ্ছিক)


আরও পড়ুন: 👉নারকেল ছাড়া মাছের মালাইকারি" রেসিপি।

চলুন দেখে নেবো রান্নার প্রস্তুতি পর্ব:

১. প্রথমে মাছ পরিষ্কার করে ধুয়ে লবন, হলুদ গুড়ো মাখিয়ে রেখে দিন ১০ মিনিট। এবার একটি কড়াইয়ে তেল গরম করে তাতে কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিন। পেঁয়াজ একটু ভাজা হলে এরমধ্যে আদা ও রসুন বাটা দিয়ে কষিয়ে নিন। 

২. মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে হলুদ, লঙ্কা গুড়ো এবং ১ চা চামচ ভাজা মশলার গুড়ো, সামান্য জল ও স্বাদমতো লবন দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিন। এরসাথে দিয়ে দিন চিংড়ি মাছ। মশলার সাথে চিংড়ি মাছ একটু কষিয়ে নিয়ে এরমধ্যে কুমড়ার টুকরো গুলো দিয়ে দিন। 

৩. এবার ভালো ভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ১০ মিনিট রান্না করুন মাঝারি আঁচে। ১০ মিনিট পর ঢাকা খুলে নেড়ে নিয়ে ১/২ কাপ গরম জল দিয়ে আরও কিছু সময় রান্না করুন। সবশেষে ঝোল ফুটে গামাখা হলে চিনি, ধনেপাতা কুচি ও ১/২ চা চামচ ভাজা মশলার গুড়ো দিয়ে নামিয়ে নিন। গরম ভাতের সাথে পরিবেশন করুন "মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের রেসিপি"।


আরও পড়ুন:👉পুইশাক চিংড়ি মাছের রেসিপি"। অসাধারণ স্বাদে।

"মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের রেসিপি"-এর কিছু প্রয়োজনীয় টিপস:

১. এই রেসিপিতে ছোটো চিংড়ি মাছ ব্যবহার করলে বেশি ভালো হয়। 

২. এই রেসিপির জন্য খুব বেশি জলের প্রয়োজন নেই কারণ কুমড়া থেকে অনেক জল ছাড়বে। আর যদি কেউ একটু ঝোল রাখতে চান তাহলে জলের পরিমান বাড়িয়ে দেবেন। 

৩. তেল ও ঝালের পরিমান নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। 


এবার দেখে নিন " মিষ্টি কুমড়া ও চিংড়ি মাছের কী কী উপকারিতা রয়েছে:

১. চিংড়ি মাছে রয়েছে প্রচুর পরিমান প্রোটিন, ভিটামিন বি-১২, আয়রন, আয়োডিন, জিঙ্ক, অ্যান্টিঅক্সিডেন্ট ও সেলেনিয়াম যা আমাদের শরীর গঠন করে, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বক ও চুল ভালো রাখে।

২. কুমড়ায় রয়েছে ভিটামিন এ, সি ও অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিটাকেরোটিন চোখের দৃষ্টি শক্তি বাড়ায়। 


উপসংহার:

"মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের রেসিপি" একটি পুষ্টিকর, সুস্বাদু ও সাধারণ ঘরোয়া খাবার । চিংড়ি মাছ ও কুমড়ায়  রয়েছে প্রোটিন, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট। হালকা তেলমশলায় রান্না হওয়ায় এটি রোজকার খাদ্য তালিকায় রাখা যেতেই পারে। এতে আমাদের শরীরে অনেকটাই পুষ্টির চাহিদা মিটবে। তাই অবশ্যই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন। 

সবশেষে বলবো ভালো খান ও সুস্থ থাকুন। নমস্কার। 


 



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
sr7themes.eu.org