ভিন্ন স্বাদের ছোঁয়ায় " আনারসি ইলিশ" রেসিপি(Anarasi Illish Recipe In Bengali)

 বাঙালির একটি অতি প্রিয় মাছ হলো ইলিশ। ইলিশের ঝোল, ঝাল,ভাপা থেকে শুরু করে ইলিশ পোলাও বিভিন্ন ধরনের রেসিপি আমরা খেয়েছি। কিন্তু আনারস দিয়ে ইলিশ খেয়েছেন কখনও? ইলিশের নতুন ধরনের রেসিপি ট্রাই করতে চাইলে তৈরি করে ফেলুন "আনারসি ইলিশ"। খুবই অল্প উপকরণে চটজলদি বানিয়ে ফেলা যায় এই সুস্বাদু রেসিপিটি।তাহলে দেখে নিন রেসিপি নিয়ে বিস্তারিত আলোচনা। 

 ভিন্ন স্বাদের ছোঁয়ায় " আনারসি ইলিশ" রেসিপি(Anarasi Illish Recipe In Bengali):

ভিন্ন স্বাদের ছোঁয়ায় " আনারসি ইলিশ" রেসিপি(

" আনারসি ইলিশ" রেসিপির প্রয়োজনীয় উপকরণ:

  • ইলিশ মাছ - ৫ পিস
  • আনারস কুচি - ১ টি আনারসের ১/৪ ভাগ
  • আনারসের রস - ১ টি আনারসের ১/২ ভাগ
  • আনারস পেস্ট - ১ টি আনারসের ১/৪ ভাগ
  • পেঁয়াজ কুচি - ১ ট বড়ো সাইজের 
  • হলুদ গুড়ো - ১ চা চামচ 
  • লঙ্কা গুড়ো - ১/২ চা চামচ 
  • জিরে গুড়ো - ১ চা চামচ 
  • কালো জিরে - ১/২ চা চামচ 
  • কাঁচা লঙ্কা - ৫-৬ টি চিরে রাখা 
  • চিনি - ১/২ চা চামচ 
  • লবন - স্বাদমতো 
  • সরষের তেল - ৩ টেবিল চামচ 


আরও পড়ুন:👉ঠাকুরবাড়ি স্পেশ্যাল রেসিপি "ইলিশ মাছের ট্র্যামফ্রেডো

প্রণালী :

প্রথমে মাছ ধুয়ে লবন,১/২ চা চামচ করে হলুদ ও লংকা গুড়ো মাখিয়ে রেখে দিন ১০ মিনিট।

একটি কড়াইয়ে তেল গরম করে তাতে কালো জিরে ও কাঁচা লংকা ফোড়ন দিন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। 

পেঁয়াজে সোনালি রং ধরলে আনারসের পেস্ট, ১/২ চা চামচ হলুদ গুড়ো ও ১ চা চামচ জিরে গুড়ো দিয়ে কষিয়ে নিন। 

মশলা কষে এলে তৈরি করে রাখা আনারসের জুস ও হাফ কাপ জল দিয়ে দিন। ঝোল ফুটে উঠলে আনারসের টুকরো ও মাছ গুলো দিয়ে দিন। এরসাথে দিয়ে দিন স্বাদমতো লবণ ও ১/২ চা চামচ চিনি। 

এবার আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দিন ১০-১৫ মিনিট। ঝোল ফুটে ঘন হয়ে এলে নামিয়ে নিন। 

গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে পরিবেশন করুন "আনারসি ইলিশ" রেসিপি। 

ভিন্ন স্বাদের ছোঁয়ায় " আনারসি ইলিশ" রেসিপি(

আরও পড়ুন:👉টক-ঝাল-মিষ্টি স্বাদের "আনারসি চিকেন" রেসিপি

আনারসি ইলিশ রেসিপির কিছু টিপস:

  • এই রেসিপিতে বড়ো সাইজের আনারস ব্যবহার করুন এবং হালকা টক-মিষ্টি স্বাদের আনারস হলে ভালো হয়।
  • ইলিশ মাছ চাইলে হালকা ভেজে নিতে পারেন। 
  • আনারসের পেস্ট অথবা জুস, নিজেদের ইচ্ছে মতো  ব্যবহার করতে পারেন। 
  • রান্নায় ঝাল নিজেদের ইচ্ছে মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন।
  • চাইলে পেঁয়াজ ছাড়াও রান্নাটি করা যায়। 


উপকারিতা:

আনারসের ভিটামিন সি ও ইলিশের ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড শরীরকে দেয় শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড হৃদযন্ত্রকে ভালো রাখে ও খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্যে করে। 


উপসংহার:

"আনারস ইলিশ" রেসিপি একটি অত্যন্ত সুস্বাদু পদ। যেখানে ইলিশ মাছের কোমলতা আর আনারসের টক-মিষ্টি ফ্লেভার একত্রে এনে দেয় রাজকীয় ঘ্রাণ ও স্বাদ। এই রেসিপিটি শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও ভরপুর। বিশেষ অনুষ্ঠানে বা ছুটির দিনে পরিবারের সঙ্গে এই আনারস ইলিশ পরিবেশন করলে সকলের মন জয় হবে নিশ্চিতভাবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
sr7themes.eu.org