টক-ঝাল-মিষ্টি স্বাদের "আনারসি চিকেন" রেসিপি (Anarasi Chiken Recipe In Bengali):

 আজ আমি বানাবো ভিন্ন স্বাদের একটি চিকেনের রেসিপি - "আনারসি চিকেন"।এটি বেলা দে-র একটি স্পেশাল মেনু। টক-ঝাল-মিষ্টি স্বাদের এই রেসিপিটি খেতে অসাধারণ সুন্দর হয়।আমাদের দেশে আনারস দিয়ে চিকেনের জনপ্রিয়তা সেরকম না থাকলেও সিঙ্গাপুরে আনারস দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করার চল আছে। খুব সামান্য মশলায় তৈরি করে ফেলা যায় এই রেসিপিটি।আনারসের সিজনে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন, আশাকরি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি " আনারসি চিকেন"।

টক-ঝাল-মিষ্টি স্বাদের "আনারসি চিকেন" রেসিপি (Anarasi Chiken Recipe In Bengali):


টক-ঝাল-মিষ্টি স্বাদের "আনারসি চিকেন" রেসিপি

প্রয়োজনীয় উপকরণ:

  • চিকেন - ৭৫০ গ্রাম 
  • পেঁয়াজ বাটা - ২ টি বড়ো সাইজের 
  • আদা-রসুন বাটা - ২ টেবিল চামচ 
  • হলুদ গুড়ো - ১ চা চামচ 
  • লঙ্কা গুড়ো - ১ চা চামচ 
  • ধনে গুড়ো - ১.৫ চা চামচ 
  • আনারস বাটা - ২ টেবিল চামচ 
  • আনারস মাঝারি টুকরো - ১ কাপ 
  • কাঁচা লংকা বাটা - ১ চা চামচ 
  • গোটা জিরে - ১/২ চা চামচ 
  • তেজপাতা - ২ টি
  • সরষের তেল - ৪ টেবিল চামচ 
  • গরম মশলা গুড়ো - ১ চা চামচ 
  • পেঁয়াজ বেরেস্তা - ২ টি বড়ো সাইজের 
  • চিনি - ১ চা চামচ 
  • লবন - স্বাদমতো 

টক-ঝাল-মিষ্টি স্বাদের "আনারসি চিকেন" রেসিপি

আরও পড়ুন:👉"পাঁচফোড়ন চিকেন"রেসিপি

"আনারসি চিকেন" রেসিপির প্রস্তুতি পর্ব :

১. প্রথমে মাংস ধুয়ে জল ঝরিয়ে লবন,হলুদ ও সামান্য সরষের তেল মাখিয়ে রাখুন। একটি কড়াইয়ে তেল গরম করে তাতে গোটা জিরে ও তেজপাতা ফোড়ন দিন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে পেঁয়াজ, আদা-রসুন বাটা দিয়ে কষিয়ে এরমধ্যে হলুদ,লংকা ও ধনে গুড়ো দিয়ে আরও কিছু সময় কষিয়ে নিন। 

২. মশলা কষে তেল ছেড়ে এলে এরমধ্যে মাংস,আনারস ও কাঁচা লংকা বাটা দিন। ১০ মিনিট হাই আঁচে নেড়ে নিয়ে আনারসের টুকরো ও স্বাদমতো লবণ দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মাঝারি আঁচে কিছুক্ষণ রান্না করুন।

৩. মাংস ভালো ভাবে কষে এলে ২ কাপ গরম জল দিয়ে মাঝারি আঁচে কিছুক্ষণ রান্না করে নিন। ঝোল ফুটে ঘন হয়ে এলে একচামচ চিনি, পেঁয়াজ বেরেস্তা ও গরম মশলা গুড়ো দিয়ে নামিয়ে নিন।

তৈরি হয়ে গেল "আনারসি চিকেন" রেসিপি। 

টক-ঝাল-মিষ্টি স্বাদের "আনারসি চিকেন" রেসিপি

আরও পড়ুন :👉টক-ঝাল স্বাদের "ইলিশ মাছের আচার" রেসিপি

রেসিপি নিয়ে কিছু টিপস :

  • "আনারসি চিকেন" রান্নায় আনারস পুরো পাকা না নিয়ে একটু টক-মিষ্টি স্বাদের কিনলে ভালো হয়।
  • এই রান্নায় আনারস পুরোটা বেটে বা টুকরো করে অথবা টুকরো ও বাটা দুটোই ব্যবহার করতে পারেন। 
  • তেল ও ঝাল আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। 


"আনারসি চিকেন" রেসিপির উপকারিতা:

  • আনারসি চিকেন একটি ভিন্ন স্বাদের মজাদার রেসিপি যেখানে মুরগির মাংসের সাথে আনারসের টক-মিষ্টি ফ্লেভার মিশে যায়। এর কিছু উপকারিতা হলো—
  • আনারসে থাকা ব্রোমেলিন এনজাইম হজমে সহায়তা করে।
  • আনারস ভিটামিন C সমৃদ্ধ, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে।
  •  যারা হালকা অথচ পুষ্টিকর খাবার চান, তাদের জন্য আদর্শ। 
  • আনারস শরীরে ফ্রি র‌্যাডিক্যাল কমিয়ে ত্বক ও চুলের যত্নে সহায়তা করে।
  • তেলের ব্যবহার কম থাকে বলে এটি হেলদি ডায়েটের জন্য ভালো একটি বিকল্প।


উপসংহার

"আনারসি চিকেন" শুধু স্বাদেই অনন্য নয়, এটি শরীরের জন্যও বেশ উপকারী। মিষ্টি-ঝাল-টক ফ্লেভারের এই ডিশ অতিথি আপ্যায়ন বা বিশেষ কোনো দিনে পরিবেশন করলে সবার মন জয় করতে বাধ্য। যারা ভিন্ন স্বাদের স্বাস্থ্যকর রেসিপি খুঁজছেন, তাদের জন্য আনারসি চিকেন হতে পারে এক দারুণ বিকল্প।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
sr7themes.eu.org