যশোরের ঐতিহ্যবাহী খাবার "নারকেলি মুরগি" রেসিপি(Narkeli Murgi Recipe In Bengali):
আজ আমি দেখাবো বাংলাদেশের যশোরের ঐতিহ্যবাহী খাবার "নারকেলি মুরগি" রেসিপি। বাংলাদেশের সবচেয়ে বেশি নারকেল ফলে থাকে যশোর ও খুলনা অঞ্চলে।তাই এখানকার মানুষের জীবন সংস্কৃতির সঙ্গে ওতোপ্রোতো ভাবে জড়িয়ে আছে নারকেল। আমাদের দেশে সাধারণত বিভিন্ন আঞ্চলিক খাবারে নারকেলের দুধ বা নারকেল বাটা ব্যবহার করা হয়। কিন্তু এই রান্নার মূল আকর্ষণ হল গোটা গোটা ফালি করা নারকেল। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি।
যশোরের ঐতিহ্যবাহী খাবার "নারকেলি মুরগি" রেসিপি(Narkeli Murgi Recipe In Bengali):
"নারকেলি মুরগি" রেসিপির প্রয়োজনীয় উপকরণ:
- মুরগির মাংস - ১ কেজি
- পেঁয়াজ কুচি - ৩ টি বড়ো
- আদা বাটা - ১ টেবিল চামচ
- রসুন বাটা - ১ টেবিল চামচ
- হলুদ,ধনে,লংকা গুড়ো - ১ টেবিল চামচ করে
- ভাজা জিরে গুড়ো - ১টেবিল চামচ
- চেরা কাঁচা লঙ্কা - ৪-৫ টি
- নারকেল দুধ - ১ কাপ
- সরু ফালি করা নারকেল - ১ কাপ
- সাদা তেল - ৪-৫ টেবিল চামচ
- তেজপাতা - ২-৩ টি
- এলাচ,লবঙ্গ - ৩ টি করে
- দারচিনি - ২ টি স্টিক
- গরম মশলা গুড়ো - ১ চা চামচ
- লবন - স্বাদমতো
আরও পড়ুন:👉সিরাজ গঞ্জের ঐতিহ্যবাহী রেসিপি " নারকেলি রাজহাঁস "
রান্নার প্রস্তুতি পর্ব:
একটি কড়াইয়ে তেল গরম করে তাতে গোটা গরম মশলা ও তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিন। পেঁয়াজে সোনালি রং ধরলে আদা-রসুন বাটা, কাঁচা লংকা ও লবন দিয়ে কিছুক্ষণ নেড়ে হলুদ, ধনে, লংকা গুড়ো ও এক কাপ নারকেল দুধ দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিন।
মশলা কষে তেল ছাড়তে শুরু করলে এরমধ্যে ধুয়ে রাখা মাংস দিয়ে ১০ মিনিট হাই আঁচে রান্না করুন। এরপর ফালি করে রাখা নারকেলের টুকরো দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। মাংস কষে তেল ছেড়ে এলে এরমধ্যে পরিমাণমতো গরম জল দিয়ে ফুটতে দিন।
ঝোল ফুটে উঠলে আবারও ঢাকা দিয়ে রান্না করুন মাঝারি আঁচে। সবশেষে ঝোল ফুটে ঘন হয়ে এলে ভাজা জিরে ও গরম মশলা গুড়ো দিয়ে নামিয়ে নিন।
গরম ভাত বা পোলাও-এর সাথে পরিবেশন করুন "নারকেলি মুরগি" রেসিপি।
আরও পড়ুন:👉উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী " আস্ত রসুন দিয়ে খাসির মাংস" রেসিপি
রেসিপি নিয়ে কিছু টিপস:
- রান্নায় জলের পরিবর্তে পুরোটাই নারকেল দুধ দিতে পারেন।
- ঝালের জন্য নিজেদের পছন্দ মতো লংকা ব্যবহার করুন।
- রান্নার শেষে একটু ঘি দিতে পারেন এতে ফ্লেভার বাড়বে।
নারকেলি মুরগি রেসিপির উপকারিতা:
- মুরগির মাংসে রয়েছে উচ্চমানের প্রোটিন, যা শরীরের বৃদ্ধি ও শক্তি জোগায়।
- নারকেল শরীরে প্রাকৃতিক ফ্যাট, ভিটামিন ও খনিজ সরবরাহ করে, যা হজম ও হৃদযন্ত্রের জন্য উপকারী।
- নারকেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে।
- পরিমিত পরিমাণে এই খাবার খেলে শরীর প্রয়োজনীয় প্রোটিন ও ভালো ফ্যাট পায়, যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।
উপসংহার:
"নারকেলি মুরগি" শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও ভরপুর একটি রেসিপি। এতে রয়েছে প্রোটিন, ভিটামিন, খনিজ ও স্বাস্থ্যকর ফ্যাট, যা শরীরকে শক্তি দেয় এবং সুস্থ রাখতে সাহায্য করে। নিয়মিত খাদ্যতালিকায় পরিমিত পরিমাণে নারকেলি মুরগি রাখলে এটি স্বাস্থ্য ও স্বাদের এক অনন্য সমন্বয় হয়ে উঠতে পারে।

