উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী " আস্ত রসুন দিয়ে খাসির মাংস" রেসিপি(Khasir Manso Recipe In Bengali) :

 খাসির মাংস নাম শুনলেই জিভে জল চলে আসে। খাসির মাংস দিয়ে রকমারি পদ রান্না করে খেতে কার না ভালো লাগে। বিশেষ করে কোনো  উৎসব বা অনুষ্ঠানে খাসির মাংস না হলে যেন চলে না। আজ আমি বানাবো খাসির মাংসের একটি দারুণ সুস্বাদু রেসিপি - "আস্ত রসুন দিয়ে খাসির মাংস"।এটি উত্তরবঙ্গের একটি ঐতিহ্যবাহী রেসিপি।এবার পূজোয় বাড়িতেই একদিন বানিয়ে ফেলুন অসাধারণ স্বাদের এই রেসিপি। তাহলে শুরু করা যাক আজকের রান্নাবান্না।

উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী " আস্ত রসুন দিয়ে খাসির মাংস" রেসিপি(Khasir Manso Recipe In Bengali) :


উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী " আস্ত রসুন দিয়ে খাসির মাংস" রেসিপি

আজকের রান্নায় প্রয়োজনীয় উপকরণ :

  • খাসির মাংস - ১ কেজি
  • পেঁয়াজ বাটা - ১/২ কাপ
  • রসুন বাটা - ১ টেবিল চামচ 
  • গোটা রসুন - ৮ টি(ধুয়ে পরিষ্কার করে রাখা) 
  • আদা বাটা - ১ টেবিল চামচ 
  • জিরে বাটা - ১/২ টেবিল চামচ 
  • লংকা গুড়ো - ১ টেবিল চামচ 
  • হলুদ গুড়ো - ১/২ টেবিল চামচ 
  • এলাচ - ৩-৪ টি
  • কালো এলাচ - ২ টি
  • লবঙ্গ - ৩-৪ টি
  • তেজপাতা - ২টি
  • কাঁচা লংকা - ৫-৬ টি
  • লবন - স্বাদমতো 
  • সরষের তেল - ১/২ কাপ


আরও পড়ুন :👉খুলনার ঐতিহ্যবাহী চুঁইঝাল দিয়ে হাঁসের মাংস রেসিপি

প্রস্তুত প্রনালী :

১. প্রথমে যে পাত্রে মাংস রান্না করবেন সেই পাত্রে ধুয়ে জল ঝরিয়ে রাখা মাংস নিয়ে নিন।কাঁচালংকা ও গোটা রসুন বাদে বাকি সব মশলা দিয়ে মাংস ম্যারিনেট করে রাখুন অন্তত ১ ঘন্টা। 

২. এবার গ্যাস অন করে মাঝারি আঁচে ঢাকা দিয়ে রান্না করুন। মাংস কষে তেল ছাড়তে শুরু করলে এরমধ্যে গোটা রসুন ও ৩ কাপ গরম জল যোগ করুন। আবার ঢাকা দিয়ে কম আঁচে রান্না করুন যতক্ষণ না মাংস পুরোপুরি সেদ্ধ হয়।

৩. মাংস সেদ্ধ হয়ে ঝোল ঘন হয়ে আসলে কাঁচা লংকা দিয়ে আরও ৫ মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে "আস্ত রসুন দিয়ে খাসির মাংস" রেসিপি। গরম গরম ভাত, পোলাও বা রুটি, লুচির সঙ্গে পরিবেশন করুন। 

 

উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী " আস্ত রসুন দিয়ে খাসির মাংস" রেসিপি

আরও পড়ুন :👉চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস রেসিপি

আস্ত রসুন দিয়ে খাসির মাংস রেসিপির টিপস:

রসুনের ব্যবহার – আস্ত রসুন ব্যবহার করলে রান্নায় সুগন্ধ ও বিশেষ স্বাদ আসে। চাইলে রসুনকে হালকা ভেজে নিলে ঝাঁঝ কমে যাবে।
মাংস ম্যারিনেশন – খাসির মাংস দই, লবণ, আদা-রসুন বাটা, গরম মশলা দিয়ে কমপক্ষে ১ ঘণ্টা মেরিনেট করলে নরম ও সুস্বাদু হবে।
স্লো কুকিং – কম আঁচে ধীরে ধীরে রান্না করলে রসুন ও মশলার স্বাদ মাংসে ভালোভাবে মিশে যাবে।
তেল নিয়ন্ত্রণ – খাসির মাংস নিজেই তেল ছাড়ে, তাই অতিরিক্ত তেল ব্যবহার না করাই ভালো।
মশলার ভারসাম্য – গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গের সঠিক মিশ্রণে রান্না করলে আসল স্বাদ ফুটে উঠবে।


 উপসংহার:

"আস্ত রসুন দিয়ে খাসির মাংস" রেসিপি একটি ঐতিহ্যবাহী ও সুগন্ধি পদ, যা বিশেষ অনুষ্ঠান বা পরিবারিক ভোজে পরিবেশনের জন্য আদর্শ। আস্ত রসুন মাংসে এক ভিন্ন স্বাদ ও ঘ্রাণ যোগ করে, যা সাধারণ খাসির মাংসের ঝোল থেকে একে আলাদা করে তোলে। সঠিক মশলার ব্যবহার, স্লো কুকিং এবং পরিবেশনের কৌশল এই রেসিপিকে আরও সমৃদ্ধ করে তোলে।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
sr7themes.eu.org