"পুস্পা চিকেন কারি" রেসিপি (Puspa Chiken Curry Recipe In Bengali):
"পুস্পা" ছবিটি শুধু বক্স অফিসেই ঝড় তোলেনি।এর নাম দিয়ে অনেক রেসিপিও জনপ্রিয় হয়েছে। এরকমই একটা জনপ্রিয় রেসিপি হল "পুস্পা চিকেন কারি"।এটি দক্ষিণ ভারতের একটি মুখরোচক মুরগির মাংসের রেসিপি। এই রেসিপির বিশেষত্ব হলো - মশলার ব্যবহার।যার জন্য এর স্বাদ ও গন্ধ একটু আলাদা হয়।চলুন দেখে নিই আজকের রেসিপি " পুস্পা চিকেন কারি" কিভাবে বানাই।
"পুস্পা চিকেন কারি" রেসিপি (Puspa Chiken Curry Recipe In Bengali):
প্রয়োজনীয় উপকরণ :
- মুরগির মাংস - ১ কেজি
- পেঁয়াজ - ৩ টি বড়ো (মিহি কুচানো)
- টমেটো কুচি - ৩ টি
- আদা বাটা - ১ টেবিল চামচ
- রসুন বাটা - ১ টেবিল চামচ
- হলুদ গুড়ো - ১ টেবিল চামচ
- লংকা গুড়ো - ১.৫ টেবিল চামচ
- জিরে গুড়ো - ১/২ টেবিল চামচ
- ধনে গুড়ো - ১ টেবিল চামচ
- তেজপাতা - ২ টি
- এলাচ - ৩ টি
- লবঙ্গ - ৩ টি
- দারচিনি - ২ টি
- সরষের তেল - ৫ টেবিল চামচ
- লবন-চিনি - স্বাদমতো
- গরম মশলা গুড়ো - ১/২ চা চামচ
আরও পড়ুন :👉চিকেন মালাই কোপ্তা কারি রেসিপি
এবার দেখে নেওয়া যাক রান্নার প্রস্তুতি পর্ব :
১. মাংস ভালো ভাবে ধুয়ে জল ঝরিয়ে রাখুন। একটি কড়াইয়ে তেল গরম করে গোটা গরম মশলা ও তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নিন। পেঁয়াজে হালকা সোনালী রং ধরলে আদা-রসুন বাটা দিয়ে কষিয়ে নিন। এরপর একে একে জিরে,ধনে,হলুদ ও লংকা গুড়ো সামান্য জল দিয়ে আরও একটু কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে টমেটো কুচি, লবন ও চিনি দিন।টমেটো গলে যাওয়া পর্যন্ত রান্না করুন।
২. মশলা ভালো ভাবে কষিয়ে নিয়ে মাংস দিয়ে দিন। সবকিছু মিশিয়ে নিয়ে কম আঁচে ঢাকা দিয়ে রান্না করুন মাংস থেকে জল বেড়িয়ে মাংস সেদ্ধ হয়ে আসে।
৩. মাংস সেদ্ধ হয়ে গেলে সবশেষে গরম মশলা গুড়ো ও ২-৩ টি কাঁচা লংকা ভেঙে দিয়ে দিন। গ্যাস বন্ধ করে কিছু সময় ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে "পুস্পা চিকেন কারি" রেসিপি। গরম ভাত, পোলাও বা রুটি,পরোটার সাথে পরিবেশন করুন।
মসলা ভাজার কৌশল: পেঁয়াজ, আদা-রসুন এবং টমেটো ভালোভাবে ভেজে নিন। এতে কারির ঘ্রাণ ও স্বাদ আরও সমৃদ্ধ হবে।
চিকেন মেরিনেশন: দই ও লেবুর রস দিয়ে ৩০ মিনিট মেরিনেট করলে চিকেন নরম ও সুস্বাদু হবে।
গাঢ় ঝোলের জন্য: কাজুবাদাম বা নারকেল পেস্ট মিশিয়ে নিতে পারেন, এতে ঝোল ঘন ও মোলায়েম হবে।
ফ্লেভার বাড়াতে: শেষে গরম মশলা ও কাঁচা ধনেপাতা কুঁচি ছড়িয়ে দিন।
উপসংহার:

