ঠাকুর বাড়ি স্পেশাল "দইয়ের মালপোয়া"রেসিপি (Doier Malpoa Recipe In Bengali) :
ঠাকুর বাড়ির জীবন-যাপন যেমন ছিল সবার থেকে আলাদা তেমনই খাওয়া-দাওয়াও ছিল আলাদা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঠাকুর বাড়ির একটি রেসিপি - "দইয়ের মালপোয়া"। রবি ঠাকুর যেমন ভালো নাট্যকার ,ছোটো গল্পকার ছিলেন তেমন ভোজনরসিকও ছিলেন। আজকের এই রেসিপিটি রবি ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবীর রেসিপি। রবি ঠাকুরের প্রিয় একটি রেসিপি এই " দইয়ের মালপোয়া"। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি।
ঠাকুর বাড়ি স্পেশাল "দইয়ের মালপোয়া"রেসিপি (Doier Malpoa Recipe In Bengali) :
"দইয়ের মালপোয়া" রেসিপি তৈরি করতে যা যা উপকরণ লাগছে :
মালপোয়ার ব্যাটারের জন্য
- মিষ্টি দই - ২৫০ গ্রাম
- ময়দা - ৫০ গ্রাম
- ঘি - ৩ চা চামচ
- মৌরি - ১ চা চামচ
- লবন - এক চিমটি
চিনির সিরার জন্য
- জল - ১.৫ কাপ
- চিনি - ১ কাপ
- এলাচ - ২ টি
মালপোয়া ভাজার জন্য
- সাদা তেল - ১৫০ গ্রাম
- ঘি - ৩ টেবিল চামচ
এবার দেখে নেব রান্নার প্রস্তুতি পর্ব :
১. প্রথমে একটি বাটিতে ময়দা ও ৩ চা চামচ ঘি দিয়ে একসাথে মাখিয়ে রাখুন। অপর একটি বাটিতে দই ভালো ভাবে ফেটিয়ে নিন।এবার ফেটানো দইয়ের মধ্যে এক চিমটি লবন ও ঘি মাখানো ময়দা অল্প অল্প করে দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে রাখুন।
২. চিনির সিরা বানানোর জন্য একটি পাত্রে দেড় কাপ জল, এক কাপ চিনি ও দুটো এলাচ দিয়ে পাঁচ মিনিট হাই আঁচে ফুটিয়ে একটি পাতলা সিরা তৈরি করে রাখুন।
৩. অপর একটি কড়াইয়ে তেল ও ঘি অল্প গরম করে একটা ছোটো হাতা বা চামচে করে অল্প অল্প করে ব্যাটার দিয়ে লাল করে ভেজে নিন। আঁচ মাঝারি রাখতে হবে নাহলে মালপোয়া ভেতরে কাঁচা থেকে যাবে।এবার সাবধানে নেড়েচেড়ে ভেজে মালপোয়া গুলো গরম অবস্থায় চিনির সিরায় ডুবিয়ে রাখুন আধ ঘন্টা। তৈরি হয়ে গেল "দইয়ের মালপোয়া" রেসিপি।
রেসিপি নিয়ে কিছু টিপস :
১.মালপোয়ায় মিষ্টি দইয়ের বদলে টক দই ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে পরিমাণ মতো চিনি দিয়ে নেবেন।
২. সিরা তৈরি করতে চিনির বদলে গুড়ও ব্যবহার করতে পারেন।
৩. মালপোয়া ভাজার সময় সাবধানে নাড়তে হবে। যেহেতু দইয়ের পরিমাণ বেশি আছে তাই ভেঙে যেতে পারে।
৪.মালপোয়া ভাজতে চাইলে শুধু ঘি কিংবা শুধু সাদা তেল ব্যবহার করতে পারেন।
পুষ্টিগুণে ভরপুর – দইতে ক্যালসিয়াম, প্রোটিন ও ভিটামিন থাকায় শরীরের হাড় মজবুত করে ও শক্তি জোগায়।
ঐতিহ্য ও আধুনিকতার মিশ্রণ – ঐতিহ্যবাহী মালপোয়া দইয়ের সংযোজনে নতুন স্বাদ পায়, যা উৎসব বা বিশেষ অনুষ্ঠানে পরিবেশনের জন্য উপযোগী।
উপসংহার:


