রাধুনি পাবদা রেসিপি ( Radhuni Pabda Recipe In Bengali):

 আামাদের বাঙালিদের প্রিয় খাবার হলো মাছ-ভাত।বাঙালিদের নিয়ে একটি প্রবাদ বাক্য আছে "মাছে ভাতে বাঙালি "। সুতরাং বোঝাই যাচ্ছে মাছ-ভাত ছাড়া বাঙালির জীবন চলে না। রোজকার খাদ্যাভ্যাস থেকে শুরু করে বিভিন্ন সামাজিক রিতী ও অনুষ্ঠানে মাছ ছাড়া বাঙালির চলে না। আজ আমি আপনাদের সঙ্গে সেই মাছেরই একটি দারুণ রেসিপি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের বাংলাদেশে ইলিশ, চিংড়ি, ভেটকি, চিতল ইত্যাদির মতো বহু সুস্বাদু মাছ আছে। তেমনই একটা সুস্বাদু মাছ হল পাবদা মাছ। সরষে পাবদা থেকে শুরু করে পাবদার তেল-ঝাল সব কিছুতেই পাবদার জুড়ি নেই। তবে আজ আমি আপনাদের  সঙ্গে পাবদার একটু অন্যরকম রেসিপি শেয়ার করব, " রাধুনি পাবদা "রেসিপি। 

খুব সামান্য  কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় এই রেসিপি, অথচ স্বাদ হয় অসাধারণ। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি " রাধুনি পাবদা "।  

রাধুনি পাবদা রেসিপি ( Radhuni Pabda Recipe In Bengali):


রাধুনি পাবদা রেসিপি

রাধুনি পাবদা রেসিপি উপকরণ :
  • পাবদা মাছ - ৬-৭ টি
  • রাধুনি - ১/২ চা চামচ 
  • পেঁয়াজ বাটা - ১ টেবিল চামচ 
  • আদা বাটা - ১ চা চামচ 
  • রসুন বাটা - ১ চা চামচ 
  • রাধুনি বাটা - ১ টেবিল চামচ 
  • শুকনো লঙ্কা - ১ টি
  • হলুদ গুড়ো - ১ চা চামচ 
  • লবণ - স্বাদমতো 
  • কাঁচা লঙ্কা - ২ টি
  • সরষের তেল - ৪-৫ টেবিল চামচ
  • চিনি - স্বাদমতো (ঐচ্ছিক)  
  • ধনেপাতা - একমুঠো 

এবার দেখে নেওয়া যাক রান্নার প্রস্তুতি পর্ব :
১. পাবদা মাছ গুলো ভালো করে ধুয়ে নুন-হলুদ ও সামান্য কাঁচা সরষের তেল মাখিয়ে রেখে দিন।  
২. এবার একটি কড়াইয়ে তেল গরম করে প্রথমে মাছ গুলো হালকা ভেজে তুলে রাখুন।

 ৩.ওই তেলে রাধুনি ও শুকনো লঙ্কা ফোরন দিন। ফোরন থেকে সুন্দর গন্ধ বের হলে পেঁয়াজ বাটা,আদা-রসুন বাটা ও টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরমধ্যে যোগ করুন রাধুনি বাটা ও হলুদ গুড়ো। 
৪. মশলা ভালো ভাবে কষে তেল ছাড়তে শুরু করলে, পরিমাণ মতো গরম জল ও স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। 
৫. ঝোল ফুটে উঠলে এরমধ্যে আগে থেকে ভেজে রাখা মাছ গুলো দিয়ে ১০-১৫ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। 
৬. সবশেষে চেরা কাঁচা লঙ্কা, ধনেপাতা ও সামান্য চিনি মিশিয়ে গ্যাস বন্ধ করে ৫ মিনিট চাপা দিয়ে রাখুন।
তৈরি হয়ে গেল আজকের রেসিপি " রাধুনি পাবদা "।তাহলে আর দেরি না করে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। আশা করি আপনাদেরও রেসিপিটি ভালো লাগবে। 

রেসিপি নিয়ে কিছু টিপস :
  • পাবদা মাছ ভাজার আগে সামান্য সরেষর তেল মাখিয়ে রেখে দিলে, ভাজার সময় তেল ছিটবে না।
  • মাছ রান্নায় যে যেমন ঝোল পছন্দ করেন সেই বুঝে জল দিতে পারেন। 
  • রান্নায় যেহেতু টমেটো আছে তাই সামান্য চিনি দিলে স্বাদ ব্যালান্স হবে।চাইলে নাও দিতে পারেন। 
 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
sr7themes.eu.org