ঐতিহ্যবাহী বেগুন ইলিশ রেসিপি(Begun Ilish Recipe In Bengali) :
ঐতিহ্যবাহী বেগুন ইলিশ রেসিপি(Begun Ilish Recipe In Bengali) :
(Table of Content):
- ভূমিকা
- বেগুন ইলিশ রেসিপি পরিচিতি
- প্রয়োজনীয় উপকরণ
- রান্নার প্রক্রিয়া ধাপে ধাপে
- বেগুন ইলিশ রেসিপির বিশেষ টিপস
- পরিবেশনের ধরন
- স্বাস্থ্যগুণ
👇
বাংলার রান্নাঘরে ইলিশ মাছ মানেই এক আলাদা আবেগ। ইলিশ মাছের ঝোল, ভাপা ইলিশ বা ইলিশ পাতুরি – প্রতিটি রেসিপির মধ্যেই আছে ঐতিহ্যের ছোঁয়া। তবে এর মধ্যে একটি বিশেষ পদ হলো "বেগুন ইলিশ রেসিপি," যেখানে বেগুনের নরম স্বাদ আর ইলিশের তেল-ঝাল-মশলার মেলবন্ধন এনে দেয় অদ্বিতীয় স্বাদ।
বেগুন ইলিশ রেসিপি পরিচিতি:
বাংলার বিভিন্ন অঞ্চলে "বেগুন দিয়ে ইলিশ" রান্নার প্রথা রয়েছে। বিশেষত বর্ষার মৌসুমে যখন বাজারে টাটকা ইলিশ পাওয়া যায়, তখন বেগুনের সাথে মিশিয়ে রান্না করলে স্বাদ আরও বহুগুণ বেড়ে যায়।
প্রয়োজনীয় উপকরণ :
বেগুন ইলিশ রেসিপি রান্না করতে যা লাগবে –
- ইলিশ মাছ – ৫/৬ টুকরো
- বেগুন – ১টা বড় (গোল করে কাটা)
- জিরে গুড়ো – ১ টেবিল চামচ
- কাঁচা লঙ্কা – ৪/৫টা
- হলুদ গুঁড়ো – ১ চা চামচ
- লাল লংকা গুঁড়ো – ১ চা চামচ
- সরিষার তেল – ৫ টেবিল চামচ
- লবণ – পরিমাণমতো
আরও পড়ুন :🍲ইলিশ মাছের কোর্মা রেসিপি
রান্নার প্রক্রিয়া ধাপে ধাপে:
১.প্রথমে ইলিশ মাছ ভালোভাবে ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে ১০ মিনিট রেখে দিন।২.কড়াইয়ে সরিষার তেল গরম করে বেগুন ভেজে তুলে রাখুন।
৩.একই তেলে কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোরন দিন। ফোরন থেকে সুন্দর গন্ধ বেরোলে, হলুদ, লবন, লাল লংকার গুঁড়ো,জিরে গুড়ো সামান্য জলে গুলে ঢেলে দিয়ে মশলা কষে নিন।
৪.এরপর পরিমানমতো জল দিয়ে ঝোল তৈরি করুন।
৫.ঝোল ফুটে উঠলে তাতে মাছের টুকরোগুলো ছাড়ুন।
৬.২–৩ মিনিট পর ভাজা বেগুন দিয়ে ঢেকে দিন।
৭.অল্প আঁচে ৮–১০ মিনিট রান্না হলে দারুণ সুস্বাদু "বেগুন ইলিশ রেসিপি" তৈরি হয়ে যাবে।ওপর থেকে সামান্য কাঁচা সরষের তেল ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।
বেগুন ইলিশ রেসিপির বিশেষ টিপস:
- সরিষার তেল অবশ্যই ব্যবহার করবেন, এতে ইলিশের স্বাদ দ্বিগুণ হবে।
- বেগুন আগে ভেজে নেওয়ায় ঝোল ঘন হয় এবং স্বাদ বাড়ে।
- ইলিশ মাছ বেশি নাড়াচাড়া করবেন না, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে।
পরিবেশনের ধরন:
"বেগুন ইলিশ রেসিপি" ভাতের সঙ্গে খেতে সবচেয়ে ভালো লাগে। গরম ভাত, পাশে লেবু আর কাঁচা লঙ্কা থাকলে স্বাদ আরও বেড়ে যায়।
আরও পড়ুন :🥘ইলিশ ননীবাহার রেসিপি
স্বাস্থ্যগুণ:
- ইলিশ মাছ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে ভরপুর যা হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে।
- বেগুনে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে টক্সিন মুক্ত রাখে।
- কম তেলে রান্না করলে এটি একটি স্বাস্থ্যকর খাবার হিসেবেও ধরা যায়।
সব মিলিয়ে বলা যায়, "বেগুন ইলিশ রেসিপি" শুধু একটি খাবার নয়, বরং বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি। সহজ উপকরণ দিয়ে তৈরি এই পদ একদিকে যেমন স্বাদের জাদু ছড়ায়, অন্যদিকে স্বাস্থ্যগুণেও ভরপুর। তাই বর্ষায় ইলিশের মৌসুমে কিংবা বিশেষ দিনে "বেগুন ইলিশ" রান্না করে প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিন এই সুস্বাদু অভিজ্ঞতা।

