নোয়াখালী ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী "দোমাছা" রেসিপি (Domacha Recipe In Bengali):

  নোয়াখালী ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী "দোমাছা" রেসিপি (Domacha Recipe In Bengali)  মুলত  দুটি মাছের সমন্বয়ে তৈরি একটি রান্না। এই রান্নাতে সাধারণত তাজামাছ (শিং,মাগুর)  ও শুটকি মাছ(ছুরি, লটে) এই দুই ধরনের মাছ ব্যবহার করা হয়। এছাড়াও কিছু সব্জি যেমন - আলু,টমেটো, শিম অথবা শিমের বিচি ইত্যাদি যোগ করা হয়। চাইলে  বিভিন্ন মৌসুমি সব্জিও ব্যবহার করা যায়। খুবই সাধারণ উপকরণ দিয়েই তৈরি করা হয় এই "দোমাছা" রেসিপি, অথচ এর কিন্তু অসাধারণ লাগে। আজ আমি আপনাদের  সঙ্গে "দোমাছা " রেসিপির ইতিহাস,  উপকরণ ও প্রস্তুতি পর্ব নিয়ে বিস্তারিত আলোচনা করব।আশাকরি আপনাদের রেসিপিটি অবশ্যই ভালো লাগবে এবং ভালো লাগলে বাড়িতে একবার হলেও চেষ্টা  করবেন।         

নোয়াখালী ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী "দোমাছা" রেসিপি (Domacha Recipe In Bengali)


নোয়াখালী ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী "দোমাছা" রেসিপি

নোয়াখালী ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী "দোমাছা" রেসিপির ইতিহাস :      

"দোমাছা" মূলত চট্টগ্রাম, ফেনী, এবং নোয়াখালী অঞ্চলের একটি পরিচিত খাবার। এই এলাকাগুলো সমুদ্র উপকূলবর্তী হওয়ায় তাজা মাছ ও শুঁটকি মাছ সহজলভ্য। সম্ভবতঃ এই সহজলভ্যতার কারণেই তাজা মাছ ও শুঁটকি মাছের সংমিশ্রণে এই খাবারের উৎপত্তি হয়েছে। 

"দোমাছা" তৈরিতে তাজা মাছ ও শুঁটকি মাছের পাশাপাশি বিভিন্ন ধরনের মৌসুমি সবজি ব্যবহার করা হয়, যেমন আলু, সিমের বিচি, এবং টমেটো। এই বৈচিত্র্য খাবারটিকে আরও পুষ্টিকর ও সুস্বাদু করে তোলে।    


উপকরণ :   

এই রেসিপি তৈরি  করতে খুব সাধারণ কিছু উপকরণ লাগে।  

  • তাজা মাগুর মাছ - ২৫০ গ্রাম 
  • লটে শুটকি - ২৫০ গ্রাম 
  • পেঁয়াজ কুচি - ১ কাপ 
  • আদা বাটা - ১ টেবিল  চামচ 
  • রসুন বাটা - ১ টেবিল  চামচ 
  • জিরা বাটা - ১ চা চামচ 
  • কাঁচা লংকা - ৪-৫ টি
  • বড়ো সাইজের আলু - ১ টা (ডুমো করে কাটা) 
  • টমেটো কুচি - ১ টা বড়ো 
  • হলুদ গুড়ো - ১ চা চামচ 
  • লংকা গুড়ো - ১ চা চামচ 
  • সরষের তেল - প্রয়োজন মতো 
  • লবন - স্বাদমতো 
  • ধনেপাতা কুচি - এক মুঠো (সাজানোর জন্য)

আপনারা চাইলে অন্যান্য সব্জি  যোগ করতে পারেন।   


নোয়াখালী ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী "দোমাছা" রেসিপি

আরও পড়ুন :🍲ভেটকি মাছের কাটা চচ্চড়ি: সুস্বাদু ও সহজ রেসিপি |

এবার দেখে নেওয়া যাক রান্নার প্রস্তুতি পর্ব :

১. প্রথমে গরম জলে লটে শুটকি মাছ কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিন।

২. এরপর একটি কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব।

৩. পেঁয়াজ ভাজা ভাজা হলে এরমধ্যে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা। আদা-রসুন দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে এরপর একে একে জিরা বাটা,টমেটো কুচি, হলুদ ও লংকা গুড়ো, স্বাদমতো লবণ ও সামান্য জল ছিটিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব।  

৪. মশলা কষে তেল ছেড়ে এলে এরমধ্যে দিয়ে দেব লটে শুটকি। শুটকি মাছ দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে এবার মাগুর মাছ ও কেটে রাখা আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। 

৫.মাছ, আলু সব ভালোভাবে কষে মশলা থেকে তেল ছেড়ে এলে এরমধ্যে ২ কাপ জল দিয়ে ২০-২৫ মিনিট  কম আঁচে রান্না করতে হবে। 

৬. ঝোল ফুটে ঘন হয়ে এলে এরমধ্যে কাঁচা লংকা ও ধনে পাতা যোগ করে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী "দোমাছা" রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। 


নোয়াখালী ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী "দোমাছা" রেসিপি

জনপ্রিয়তা:

চট্টগ্রাম, ফেনী ও নোয়াখালী অঞ্চলে এই খাবারটি অত্যন্ত জনপ্রিয় এবং এর কদর সকল স্তরের মানুষের কাছে।  


আরও পড়ুন :ইলিশ ননীবাহার রেসিপি

পুষ্টি গুণ:  

শুটকি মাছ প্রচুর ক্যালোরি ও পুষ্টিগুণে ভরপুর। এতে থাকা প্রোটিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং বিভিন্ন খনিজ উপাদান শরীরকে শক্তি যোগায় ও সুস্থ রাখে, এর সঠিক পুষ্টিগত মাত্রা নির্ভর করে ব্যবহৃত শুঁটকি মাছ ও অন্যান্য উপকরণের ওপর।শুঁটকি মাছে আয়োডিন, ফসফরাস, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি-এর মতো বিভিন্ন খনিজ উপাদান থাকে।  


FAQ: 

  প্রশ্ন. দোমাছা কী? 

 উত্তর:- "দোমাছা" হচ্ছে তাজা মাছ এবং শুঁটকি এই দুই ধরনের মাছের সমন্বয়ে রান্না করা একটি জনপ্রিয় তরকারি যা ফেনী, নোয়াখালী ও চট্টগ্রামে খুব পরিচিত।





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
sr7themes.eu.org