ইলিশ ননীবাহার রেসিপি — রাজকীয় স্বাদের এক অনন্য বাঙালি আয়োজন!

ইলিশ ননীবাহার রেসিপি:

বাংলা রন্ধনশৈলীতে ইলিশ মাছের গুরুত্ব অপরিসীম। ভাজা, পাতুরি, দোপেয়াজা থেকে শুরু করে ইলিশ পোলাও—বহু স্বাদের রূপে সে ধরা দেয়। তবে “ইলিশ ননীবাহার রেসিপি” তার মাঝে এক ব্যতিক্রমধর্মী সংযোজন। এখানে ইলিশ মাছের সাথে ননী (মাখন), আর দুধের অপূর্ব মিশেল এক রাজকীয় স্বাদের জন্ম দেয়।


উপকরণ:

  • ইলিশ মাছ – ৮ টুকরো
  • মাখন – ৩ টেবিল চামচ
  • দুধ – ২০০(মিলি লিটার)
  • ফ্রেশ ক্রিম - আধ কাপ
  • কাঁচা লঙ্কা – ৫-৬টি ফালি করা
  • লবণ – স্বাদমতো
  • গোলমরিচ গুড়ো - ১/২ চা চামচ
  • কালো জিরে - ১/২ চা চামচ

প্রস্তুত প্রণালি:

  • প্রথমে ইলিশ মাছগুলো ধুয়ে সামান্য লবণ আর গোল মরিচ গুড়ো মাখিয়ে রেখে দিন।
  • কড়াইয়ে মাখন গরম করে তাতে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোরন দিয়ে মাছের টুকরো গুলো হালকা করে ভেজে নিন।
  • এবার এরমধ্যে দুধ ঢেলে নেড়েচেড়ে দিন।
  • দুধ ফুটে উঠলে তাতে ফ্রেশ ক্রিম, লবন আর গোল মরিচ গুঁড়ো  দিয়ে ঢেকে দিন।
  • ৮-১০ মিনিট মৃদু আঁচে রান্না করুন যাতে দুধ ঘন হয়ে আসে।
  • সবশেষে আরও একটু ফ্রেশ ক্রিম  ছড়িয়ে নামিয়ে ফেলুন।
  • এইভাবেই তৈরি হয়ে গেলো আপনার রাজকীয় পদ — ইলিশ ননীবাহার রেসিপি
  টিপস:
  • এই পদে দুধ ও মাখন ব্যবহারের ফলে ইলিশের গাঢ় স্বাদ আরও সমৃদ্ধ হয়।
  • গরম ভাতে পরিবেশন করুন ইলিশ ননীবাহার রেসিপি — মুগ্ধ হবে সকলে।
  • চাইলে উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিতে পারেন বাড়তি ঘ্রাণের জন্য।

উপসংহার:

ইলিশ ননীবাহার রেসিপি কেবলমাত্র একটি রান্না নয়, বরং এটি হলো বাঙালির ঐতিহ্য, রুচি ও আধুনিকতার এক অনন্য মিশেল। যারা প্রতিদিনকার খাবারে একটু রাজকীয়তার ছোঁয়া চান, তাদের জন্য এই রেসিপিটি হবে এক বিশেষ সংযোজন। সহজ উপকরণে, একটু যত্নে ও ভালোবাসায় তৈরি করুন এই রেসিপি এবং উপভোগ করুন অসাধারণ স্বাদ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
sr7themes.eu.org