বাঙালি স্টাইলে পারফেক্ট আলুর পরোটা রেসিপি(Alur Paratha Recipe In Bengali):
আলুর পরোটা এমন এক খাবার যা ভারতীয় উপমহাদেশে বিশেষ জনপ্রিয়। বিশেষ করে "বাঙালি স্টাইলে পারফেক্ট আলুর পরোটা রেসিপি" শুধু সকালের নাস্তা নয়, দুপুর বা রাতের খাবারেও সমান প্রিয়। আলুর ঝাল-মশলাদার পুর আর নরম, ঘি/তেলে ভাজা রুটি—এই জুটি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে।
আজকের রান্নায় আমি বিস্তারিতভাবে জানবো—কীভাবে ঘরোয়া উপকরণ দিয়ে একদম নরম তুলতুলে "পারফেক্ট আলুর পরোটা" বানানো যায়।
বাঙালি স্টাইলে পারফেক্ট আলুর পরোটা রেসিপি(Alur Paratha Recipe In Bengali):
আলুর পরোটা বানাতে যা যা লাগবে
প্রয়োজনীয় উপকরণ (৪ জনের জন্য)
- ময়দা – ৩ কাপ
- লবণ – ১ চা চামচ
- জোয়ান- ১ চা চামচ
- তেল/ঘি – ২ টেবিল চামচ
- চিনি - ১ চা চামচ
- গরম জল – প্রয়োজনমতো
- আলু (সেদ্ধ) – ৪–৫ মাঝারি সাইজ
- পেঁয়াজ কুচি – ১টা বড়
- কাঁচা লংকা – ৩–৪টি কুচি করা
- ধনেপাতা – ২ টেবিল চামচ
- শুকনো লংকা গুঁড়ো – ১ চা চামচ
- ভাজা জিরা ও ধনে গুঁড়ো – ১ চা চামচ
- মাখন - ১ চা চামচ
- লবণ – স্বাদমতো
- লেবুর রস – ১ চা চামচ
আরও পড়ুন :🍲রেস্তোরাঁর মতো খাস্তা ও সুস্বাদু লাচ্ছা পরোটা রেসিপি
রান্নার নিদের্শনা:
খামির তৈরির ধাপ:
প্রথমে একটি বড় পাত্রে ময়দা, লবণ ও তেল জোয়ান,চিনি,মিশিয়ে নিন।
অল্প অল্প করে গরম জল দিয়ে নরম কিন্তু শক্ত খামির তৈরি করুন।
ঢেকে রেখে দিন কমপক্ষে ২০ মিনিট।
আলুর পুর তৈরির ধাপ:
আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিন। এতে আলুর পুর মসৃণ হবে এবং পরোটা বেলার সময় ফেটে যাবে না।
এর সাথে পেঁয়াজ, কাঁচা লংকা, ধনেপাতা, ভাজা জিরা ও ধনে গুঁড়ো, শুকনা লংকা গুঁড়ো, লবণ ও লেবুর রস মিশিয়ে নিন।
পুর যেন মসৃণ হয়, তাতে লুচির মতো রুটির মধ্যে সহজে ভরা যায়। সবশেষে ১ চা চামচ মাখন দিয়ে আলুর পুর ভালো ভাবে মেখে নিন।এতে পরোটা ভাজার সময় আলুর সাথে লেগে থাকবে না,ভালোভাবে ফুলবে।
পরোটা বানানোর প্রক্রিয়া:
খামির থেকে সমান মাপের লেচি কেটে নিন।
প্রতিটি লেচি হালকা বেলে তার মাঝে আলুর পুর দিন।
চারদিক মুড়ে নিন, অনেকটা মোমোর মতো।এবার হাতের সাহায্যে গোল করে আস্তে আস্তে বেলে রুটির মতো আকার দিন।
তাওয়া গরম করে প্রথমে পরোটা সেঁকে নিন এরপর ঘি দিয়ে দুপিঠ ভালো করে ভেজে নিন।
দুই পাশ সোনালি বাদামি হলে নামিয়ে নিন।
আরও পড়ুন :🍲চিকেন মালাই কোপ্তা কারি রেসিপি
পরিবেশন:
গরম গরম "আলুর পরোটা "পরিবেশন করুন দই, আচার বা চাটনির সাথে। চাইলে মাখন বা এক কাপ চা দিয়েও খেতে পারেন।
টিপস :
- আলুর পুর বানানোর সময় জল যেন না থাকে, তা না হলে পরোটা ছিঁড়ে যাবে।
- গরম তাওয়ায় মাঝারি আঁচে ভাজলে পরোটা খাস্তা হয়।
- শিশুদের জন্য মরিচ কমিয়ে দিতে পারেন।
আলুর পরোটা রেসিপি নিয়ে সাধারণ প্রশ্ন (FAQ)
প্রশ্ন ১: আলুর পরোটা কি শুধু সকালের নাস্তায় খাওয়া যায়?
উ:- না, চাইলে দুপুর বা রাতের খাবারেও খাওয়া যায়।
প্রশ্ন ২: আলুর পুর আগে থেকে বানিয়ে রাখা যাবে কি?
উ:- হ্যাঁ, ফ্রিজে ৮–১০ ঘণ্টা রেখে ব্যবহার করতে পারেন।
্প্রশ্ন ৩: আলুর পরোটা বানাতে ঘি ভালো নাকি তেল?
উ:- ঘি দিলে সুগন্ধ বাড়ে, তবে তেলেও খাস্তা হয়।

