"নারকেলের পাটিসাপটা" রেসিপি। অসাধারণ স্বাদে।(Narkel Patisapta Recipe In Bengali):

 নমস্কার বন্ধুরা। কেমন আছেন সবাই? রান্না গুঞ্জনে আপনাদের সকলকে স্বাগত। অনেক দিন পরে রান্না গুঞ্জনে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। কিছু ব্যস্ততার কারণে অনেক দিন কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই শীতের মরসুমে আমরা পিঠে খেতে খুব ভালোবাসি এবং বাড়িতে বিভিন্ন ধরনের পিঠে তৈরিও করে থাকি। তাই আজ আমি শেয়ার করব "নারকেলের পাটিসাপটা" রেসিপি। এই পিঠেটা আমার ও আমার ছেলের খুব পছন্দের। তাহলে চলুন দেখে নিন আমি আমার বাড়িতে কিভাবে এই "নারকেলের পাটিসাপটা" তৈরি করি।

"নারকেলের পাটিসাপটা" রেসিপি। অসাধারণ স্বাদে।(Narkel Patisapta Recipe In Bengali):

নারকেলের পাটিসাপটা" রেসিপি। অসাধারণ স্বাদে।


"নারকেলের পাটিসাপটা" রেসিপি তৈরি করতে আমাদের যা যা উপকরণ লাগছে:

ব্যাটারের জন্য -

  • সেদ্ধ চালের গুড়ো - ২ কাপ
  • ময়দা - ১/২ কাপ
  • খেজুর গুড় বা চিনি - ১/৩ কাপ
  • লবন - ১ চা চামচ 
  • লিকুইড দুধ - পরিমান মতো 

পুরের জন্য -

  • নারকেল কোরা - দেড় কাপ 
  • খেঁজুরের গুড় - ১ কাপ
  • সুজি - ২ টেবিল চামচ 
  • গুড়ো দুধ - ৩ টেবিল চামচ 
  • এলাচ - ২ টি
  • ঘি - ১ টেবিল চামচ 


আরও জানুন:👉সিরাজ গঞ্জের ঐতিহ্যবাহী রেসিপি " নারকেলি রাজহাঁস"

এবার দেখে নেব রান্নার প্রস্তুতি পর্ব :

১. প্রথমে একটি বড়ো বাটিতে চালের গুড়ো, ময়দা ও গুড় লবন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প করে হাল্কা গরম দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটার এমন হবে, না খুব ঘন আর না খুব পাতলা। ভালোভাবে ব্যাটারটা মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রাখুন। 

২. পুর তৈরির জন্য প্রথমে একটি কড়াইয়ে ঘি দিয়ে সুজি হালকা লাল করে ভেজে নেব। এরপর ৩ টেবিল চামচ গুড়ো দুধ এককাপ হালকা গরম জলে গুলে দিয়ে দেব। আঁচ কমিয়ে সুজি সেদ্ধ করে নিয়ে এরমধ্যে নারকেল কোরা, এলাচ ও গুড় দিয়ে নেড়ে একটা আঠালো পুর তৈরি করে নেব।

৩. এবার একটি ফ্রাইংপ্যান গরম করে তাতে খুব সামান্য তেল ব্রাশ করে নেব। এরপর তৈরি করে রাখা ব্যাটার থেকে এক হাতা করে দিয়ে একটি একটি পাতলা গোলারুটির মতো তৈরি করে নেব। ব্যাটার দেওয়ার কয়েক সেকেন্ড অপেক্ষা করে এবার রুটির একটা সাইডে তৈরি করে রাখা পুরের থেকে অল্প অল্প করে নিয়ে লম্বা করে দিয়ে দেব। এবার রুটিটা যে সাইডে পুর দেওয়া হয়েছে সেদিক থেকে সাবধানে মুড়ে রোল করে নেব। এভাবে একটা একটা করে সব পিঠে তৈরি করে নেব। 

তৈরি হয়ে গেল আমাদের "নারকেলের পাটিসাপটা" রেসিপি। 

আরও জানুন:👉নারকেল দিয়ে চিংড়ি মাছের মালাইকারি" রেসিপি।

দেখে নিন "নারকেলের পাটিসাপটা" রেসিপি নিয়ে কিছু টিপস:

১. পিঠের ব্যাটারে সেদ্ধ বা আতপ চাল অথবা গোবিন্দ ভোগ চালের গুড়োও ব্যবহার করতে পারেন। 

২. ব্যাটারে চাল গুড়োর সাথে অল্প ময়দা ব্যবহার করলে পিঠে নরম হবে। 

৩. ব্যাটার গোলার জন্য গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন। 


উপসংহার:

"নারকেলের পাটিসাপটা" একটি সুস্বাদু ও মজাদার পিঠের রেসিপি। এছাড়াও এতে রয়েছে নারকেল, দুধ ও খেঁজুর গুড়ের পুষ্টিগুণ। খুবই সহজ পদ্ধতিতে রেসিপিটি শেয়ার করা হয়েছে। এতে নতুন রাধুনিরাও খুব সহজে রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। 

আজ তাহলে এখানেই শেষ করলাম। আবার আগামীকাল কথা হবে নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। নমস্কার। 






Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
sr7themes.eu.org