"দুধ পুলি পিঠা" রেসিপি। A-Z টিপস সহ।(Dudh Puli Pitha Recipe In Bengali):

 নমস্কার বন্ধুরা। আশাকরি সকলে খুব ভালো আছেন? আমিও ভালো আছি। রান্না গুঞ্জনে আপনাদের সকলকে স্বাগত। শীতকাল চলছে, তাই আজও একটি পিঠের রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। আজ আমি শেয়ার করব "দুধ পুলি পিঠা" রেসিপি। এই রেসিপি নিয়ে অনেকেরই অভিযোগ থাকে যে, পিঠে ঠান্ডা হলে শক্ত হয়ে যায়। আজ আমি যেভাবে রেসিপিটি দেখাবো এভাবে রান্না করলে প্রতিটি পিঠে ঠান্ডা হয়ে যাবার পরও নরম থাকবে। আর যারা নতুন রাধুনি তারাও খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটি।

"দুধ পুলি পিঠা" রেসিপি। A-Z টিপস সহ।(Dudh Puli Pitha Recipe In Bengali):

দুধ পুলি পিঠা" রেসিপি।

"দুধ পুলি পিঠা" রেসিপির জন্য আমাদের যা যা উপকরণ লাগছে:

পিঠার মন্ড তৈরির জন্য -

  • সেদ্ধ চালের গুড়ো - ৪০০ গ্রাম 
  • লবন - ১ চা চামচ 
  • জল - ৮০০ মিলি
পুর তৈরির জন্য -
  • কোরানো নারকেল - ১ টা গোটা 
  • খেঁজুরের গুড় - ৩০০ গ্রাম 
  • গুড়ো দুধ - ৩ টেবিল চামচ 

দুধ-পুলির জন্য -

  • দুধ - ২ লিটার
  • খেঁজুরের গুড় - ৩০০ গ্রাম 
  • এলাচ - ২-৩ টি
  • ঘি - ১ টেবিল চামচ 

 

আরও পড়ুন:👉নারকেলের পাটিসাপটা" রেসিপি। অসাধারণ স্বাদে।

এবার দেখে নেওয়া যাক রান্নার প্রস্তুতি পর্ব:

১. প্রথমে একটি কড়াইয়ে ৮০০ মিলি জল দিয়ে ফুটতে দেব। জল ফুটে উঠলে অল্প অল্প করে চালগুড়ো দিয়ে নেড়ে একটা শক্ত মন্ড তৈরি নেব। অল্প ঠান্ডা হলে ভালো ভাবে ঠেসে ঠেসে মেখে নেব।

২. পুর তৈরির জন্য কড়াইয়ে গুড় ও নারকেল একসাথে দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না একটা আঠালো পুর তৈরি হয়। আঁচ মাঝারি থাকবে। এবার গুড় ও নারকেলের পুরে যখন একটা আঠালো ভাব আসবে তখন গুড়ো দুধ মিশিয়ে নিয়ে নামিয়ে ঠান্ডা করে নেব।

৩. এরপর পুলির দুধ তৈরির জন্য কড়াইয়ে দুধ জ্বাল হতে বসিয়ে পুলি গুলো তৈরি করে নেব। পুলি তৈরির জন্য আগে থেকে তৈরি করে রাখা চালগুঁড়োর মন্ড থেকে ঠিক যেমন লুচি তৈরির ছোটো ছোটো ময়দার গুচি করা হয় তেমন অল্প   করে মন্ড নেব। এবার মন্ডটাকে ছোটো বাটির মতো করে তার মধ্যে অল্প করে নারকেলের পুর দিয়ে বাটির মুখ বন্ধ করে দেব। এভাবে সব পুলি তৈরি করে নেব।

৪. অপরদিকে দুধ ভালো ভাবে ১০ মিনিট ফুটিয়ে নিয়ে এলাচ ও একে একে সব পুলি দুধের মধ্যে দিয়ে দেব। পুলি দেওয়ার সাথে সাথে খুন্তি দিয়ে নাড়ানো যাবে না। ৫ মিনিট পর হালকা হাতে একটু নেড়ে নেব। কিছু সময় পর যখন দেখবো পুলি আপনা হতে ওপরে ভেসে উঠছে তখন বুঝতে হবে পুলি সেদ্ধ হয়ে গেছে। বেশ কিছু সময় পর যখন দেখব দুধ ঘন হয়ে এসেছে তখন গুড় ও ঘি দিয়ে নামিয়ে নেব। তবে গুড় দেওয়ার সময় আঁচ একদম হালকা রাখতে হবে। নাহলে দুধ কেটে যেতে পারে। 

তৈরি হয়ে গেল আমাদের "দুধ পুলি পিঠা" রেসিপি।  

দুধ পুলি পিঠা" রেসিপি।

আরও পড়ুন:👉পুইশাক চিংড়ি মাছের রেসিপি"। অসাধারণ স্বাদে।

দেখে নিন "দুধ পুলি পিঠা" রেসিপির কিছু প্রয়োজনীয় টিপস:

১. পুলির মন্ড তৈরির জন্য ফোটানো জলে চালগুড়ো দিয়ে কিছু সময় নেড়ে নিলে চালগুড়ো অনেকটা সেদ্ধ হয়ে যায়। এতে পুলি অনেক নরম হয়।

২. পুলি নরম করার জন্য চালগুড়োর মন্ড ভালো ভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। যত বেশি ভালো মাখা হবে তত পিঠে নরম হবে। 

৩. ঠান্ডা হলে দুধ-পুলি অনেকটাই ঘন হয়ে যাবে তাই খুব বেশি ঘন না করে একটু পাতলা অবস্থায় পিঠে নামাতে হবে।

 

উপসংহার:

"দুধ পুলি পিঠা" রেসিপি একটি অত্যন্ত সুস্বাদু ও মজাদার পিঠের রেসিপি। বিভিন্ন প্রয়োজনীয় টিপস সহ রেসিপিটি শেয়ার করা হয়েছে। এতে যারা নতুন রাধুনি আছে তারাও খুব সহজে রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। তাই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে। 

আজ তাহলে এখানেই বিদায়। আবার আগামীকাল কথা হবে। সকলকে নমস্কার। 






Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
sr7themes.eu.org