"নরম তুলতুলে চিতই পিঠা" রেসিপি। গ্যাসের চুলায় পারফেক্ট পিঠা তৈরি করুন। (Chitoi Pitha Recipe In Bengali):
নমস্কার বন্ধুরা। আশাকরি সকলে খুব ভালো আছেন। রান্না গুঞ্জনে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজ আমি শেয়ার করব "নরম তুলতুলে চিতই পিঠা" রেসিপি। কিভাবে গ্যাসের উনুনে "নরম তুলতুলে চিতই পিঠা" বানানো যায় সেই পদ্ধতি আপনাদের দেখাবো। এভাবে রান্না করলে প্রতিটি পিঠা সুন্দর ফুলবে এবং নরম হবে। তাই রেসিপিটি অবশ্যই ফলো করুন এবং বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের পিঠা রেসিপি।
"নরম তুলতুলে চিতই পিঠা" রেসিপি। গ্যাসের চুলায় পারফেক্ট পিঠা তৈরি করুন। (Chitoi Pitha Recipe In Bengali):
দেখে নেব "নরম তুলতুলে চিতই পিঠা" রেসিপি তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে:
- সেদ্ধ বা আতপ চালের গুড়ো - ৩ কাপ
- গরম জল - ৩ কাপ
- লবন - ১/২ চা চামচ
- নারকেল কোরা - ১/২ কাপ
- বেকিং পাউডার - ১/৩ চা চামচ
- মাটির বা লোহার কড়াই - একটি
আরও পড়ুন: 👉নারকেলের পাটিসাপটা" রেসিপি। অসাধারণ স্বাদে।
এবার দেখে নেওয়া যাক রান্নার প্রণালী:
১. প্রথমে একটি বড়ো বাটিতে ৩ কাপ চাল গুড়ো নিয়ে তাতে লবন ও ৩ কাপ গরম জল ভালো ভাবে মিশিয়ে রেখে দিন অন্তত আধ ঘন্টা। এতে চাল গুড়ো ভালো ভাবে ফুলবে।
২. এরপর একটি মিক্সার গ্রাইন্ডারে অল্প অল্প করে ভেজানো চাল গুড়ো নিয়ে স্মুদ পেস্ট তৈরি করে নিন। পেস্ট করার সময় কোনো জল দেবেন না। কারন ভেজানোর সময় যে জল দেওয়া হয়েছে সেটাই পেস্ট করার পর অনেকটা পাতলা হয়ে যাবে। তবু যদি প্রয়োজন পরে তবে খুব সামান্য জল দিতে পারেন।
৩. এরপর এই পেস্টের মধ্যে নারকেল কোরা ও বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিন। ব্যাটার না খুব পাতলা হবে আর না খুব ঘন হবে।
৪. এবার গ্যাস জ্বালিয়ে একটি লোহা বা মাটির সরা বসিয়ে প্রথমে ভালো ভাবে গরম করে নিন। এরপর এর মাঝখানে অল্প তেল ব্রাশ করে নিন। এবার এক হাতা করে ব্যাটার দিন এবং ঢাকা চাপা দিয়ে মাঝারি আঁচে রাখুন অন্তত ২-৩ মিনিট। ঢাকনার ওপর থেকে একটা ভেজা কাপড় দিয়ে দিন।২-৩ মিনিট পর ঢাকা খুলুন এবং ৫-৭ সেকেন্ড অপেক্ষা করে একটা খুন্তির সাহায্যে আলতো করে পিঠাটি তুলে নিন।
৫. এভাবে প্রতিটি পিঠা মাঝারি আঁচে তৈরি করে নিন। তবে যদি মাটির সরায় পিঠা তৈরি করেন তবে ব্যাটার দেওয়ার পর অন্তত ৪ মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে হবে।
গরম গরম "নরম তুলতুলে চিতই পিঠা" রেসিপি পরিবেশন করুন পাতলা খেঁজুর গুড়ের সাথে।
আরও পড়ুন:👉দুধ পুলি পিঠা" রেসিপি। A-Z টিপস সহ।
দেখে নিন রেসিপি নিয়ে কিছু প্রয়োজনীয় টিপস:
১. পিঠা তৈরির আগে চাল গুড়ো অন্তত আধ -এক ঘন্টা ভিজিয়ে রেখে পেস্ট করলে ব্যাটার অনেক স্মুদ হবে।
২. যারা কেনা চালের গুড়ো ব্যবহার করতে চান না তারা ঘরে চাল ভিজিয়ে পেস্ট করে নিতে পারেন। তবে এক্ষেত্রে ৩-৪ ঘন্টা চাল ভিজিয়ে রেখে তারপর পেস্ট করতে হবে।
৩. ব্যাটারে যদি না চান তবে নারকেল কোরা বাদ দিয়েও করতে পারেন।
৪. পিঠা ভাজার আগে অবশ্যই কড়াই ভালো ভাবে গরম করে নিতে হবে তারপর মাঝারি আঁচে ভাজতে হবে। নাহলে পিঠা কড়াইয়ের গায়ে আটকে যেতে পারে।
উপসংহার:
"নরম তুলতুলে চিতই পিঠা" রেসিপি শীতের সময়ে অধিকাংশ বাঙালির ঘরে তৈরি হয়ে থাকে। কনকনে ঠান্ডায় গরম গরম "চিতই পিঠা" আর তার সাথে খেঁজুরের গুড় অমৃতের সমান। রেসিপিটি খুব সহজ ভাবে তৈরি করে দেখানো হয়েছে। যাতে করে নতুন রাধুনিরাও সহজে তৈরি করে নিতে পারবেন। আশাকরি রেসিপিটি আপনাদের ভালো লাগবে।
তাহলে আজ এখানেই শেষ করলাম। আবার আগামীকাল আপনাদের কাছে হাজির হবো নতুন একটি রেসিপি নিয়ে। শুভ বিদায়।

