সহজ ও সুস্বাদু চিকেন ভর্তা রেসিপি(Chiken Vorta Recipe In Bengali):
বাংলার রান্নাঘরে ভর্তা মানেই এক অন্য রকম স্বাদ ও আবেগ। ভর্তা বলতে আমরা সাধারণত আলু ভর্তা, বেগুন ভর্তা বা ডাল ভর্তার কথা ভাবি। তবে সাম্প্রতিক সময়ে ভর্তার জগতে নতুন সংযোজন হলো "চিকেন ভর্তা রেসিপি"। ভাতের সাথে চিকেন ভর্তা শুধু সুস্বাদুই নয়, বরং পুষ্টিকরও বটে। এটি তৈরি করা সহজ এবং ঝটপট রান্নার জন্য একদম পারফেক্ট। যারা মশলাদার ও ভিন্ন স্বাদের পদ খুঁজছেন, তাদের জন্য "চিকেন ভর্তা রেসিপি" এক দুর্দান্ত বিকল্প।
সহজ ও সুস্বাদু "চিকেন ভর্তা" রেসিপি(Chiken Vorta Recipe In Bengali):
উপকরণ:
চিকেন ভর্তা রেসিপি তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণগুলো হলো –
- মুরগির মাংস (হাড় ছাড়া) – ২৫০ গ্রাম
- পেঁয়াজ কুচি – ২টো বড়ো সাইজের
- আদা কুচি – ১ চা চামচ
- রসুন – ১০ কোয়া
- কাজুবাদাম - ৪-৫ টি
- কাঁচা লংকা কুচি – ৩–৪টি
- লংকা গুড়ো - ১ চা চামচ
- জিরে গুড়ো - ১/২ চা চামচ
- ধনে গুড়ো - ১ চা চামচ
- হলুদ গুঁড়া – ½ চা চামচ
- টমেটো কুচি - ১ টি বড়ো সাইজের
- এলাচ,লবঙ্গ, দারচিনি - ২ টি করে
- গোটা জিরে - ১/২ চা চামচ
- সেদ্ধ ডিম - ২ টি(ছোটো টুকরো করা)
- সাদা তেল - ৩ টেবিল চামচ
- লবণ – পরিমাণমতো
- কসৌরি মেথি – ১ টেবিল চামচ
- ফ্রেশ ক্রিম - ২ টেবিল চামচ
আরও পড়ুন :👉ময়মনসিংহের ঐতিহ্যবাহী চ্যাপা শুটকি ভর্তা রেসিপি
প্রস্তুত প্রণালী:
- প্রথমে মুরগির মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন।
- একটি কড়াইতে সামান্য জল, লবণ ও গোটা গরম মশলা দিয়ে মুরগির মাংস সেদ্ধ করে নিন।
- মাংস সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে জল ও মাংস আলাদা করে রাখুন এবং ঠাণ্ডা হলে মাংস মেখে ছোট ছোট টুকরো করে নিন।
- একটা কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ ,আদা, টমেটো কুচি ও কাজুবাদাম হালকা ভেজে তুলে রাখুন। ঠান্ডা হলে পেস্ট করে নিন।
- কড়াইয়ে আবারও তেল দিয়ে গোটা জিরে ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভেজে মশলার পেস্ট দিয়ে দিন। এবার একে একে গুড়ো মশলা ও স্বাদমতো লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে সেদ্ধ করা মাংস দিন। নেড়েচেড়ে মাংস সেদ্ধ জল দিয়ে দিন।
- মাংস রান্না হয়ে গা মাখা হলে শেষে কসৌরি মেথি, সেদ্ধ ডিম ও ফ্রেশ ক্রিম ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে "চিকেন ভর্তা" রেসিপি।
আরও পড়ুন :👉সুস্বাদু রসুন ভর্তা রেসিপি
পরিবেশন পদ্ধতি:
চিকেন ভর্তা গরম ভাত,,রুটি, পরোটার সাথে খেতে সবচেয়ে ভালো লাগে। বিশেষ করে দুপুরের খাবারে এটি ভাতের সঙ্গে পরিবেশন করলে ভোজনরসিকদের খাওয়ার আনন্দ দ্বিগুণ হয়ে যায়।
চিকেন ভর্তা রেসিপির উপকারিতা:
প্রোটিন সমৃদ্ধ – মুরগির মাংসে প্রোটিন থাকে যা শরীরকে শক্তি জোগায়।
কম সময়ে তৈরি হয় – ব্যস্ত সময়ে দ্রুত রান্নার জন্য পারফেক্ট।
পুষ্টিকর ও সুস্বাদু – এতে রয়েছে ভিটামিন, মিনারেলস ও অ্যামাইনো অ্যাসিড।
চিকেন ভর্তা রেসিপি রান্নার টিপস:
- বেশি ঝাল পছন্দ করলে কাঁচা লংকার পরিমাণ বাড়াতে পারেন।
- স্বাদ বাড়াতে চাইলে সামান্য ভাজা জিরা গুঁড়া মিশিয়ে নিতে পারেন।
- হাড় ছাড়া মাংস ব্যবহার করলে ভর্তা খেতে সুবিধা হয়।

