ঠাকুর বাড়ির রান্না "লাউয়ের মালাইকারি" (Lauer Malaicarry Recipe In Bengali):
ঠাকুর বাড়ির রান্না মানেই পুরোনো দিনের সুস্বাদু রান্না।আজ আমি বানাবো লাউ দিয়ে পুরোনো দিনের একটি রেসিপি,"লাউয়ের মালাইকারি "।চিংড়ির মালাইকারি তো অনেক খেয়েছেন কিন্তু লাউয়ের মালাইকারি খেয়েছেন কখনও? এটি ঠাকুর বাড়ির একটি বিশেষ রেসিপি। সামান্য কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যায় অসাধারণ স্বাদের " লাউয়ের মালাইকারি " রেসিপি। তাহলে শুরু করা যাক আজকের রান্না।
ঠাকুর বাড়ির রান্না "লাউয়ের মালাইকারি" (Lauer Malaicarry Recipe In Bengali):
"লাউয়ের মালাইকারি" রেসিপি তৈরি করতে যা যা উপকরণ লাগছে......
- অর্ধেক লাউ - মাঝারি সাইজের (লম্বা করে কাটা)
- আলু - ১ টা মাঝারি (লম্বা করে কাটা)
- পাঁচফোড়ন - ১ চা চামচ
- শুকনো লঙ্কা - ২ টি
- কাঁচা লংকা - ২ টি
- তেজপাতা - ২ টি
- আদা বাটা - ১ চা চামচ
- হলুদ গুড়ো - ১/৩ চা চামচ
- জিরে গুড়ো - ১/২ চা চামচ
- ধনে গুড়ো - ১/২ চা চামচ
- নারকেল দুধ - ১ কাপ
- গোবিন্দ ভোগ চাল - ১ চা চামচ (গুড়ো)
- লবন - স্বাদমতো
- চিনি - ১ চা চামচ
- ঘি - ১ চা চামচ
- সাদা তেল - ২ টেবিল চামচ
আরও পড়ুন :👉মোহনীয় বেগুন বাসন্তী রেসিপি:
রান্নার প্রস্তুত প্রনালী :
১. প্রথমে একটি কড়াইয়ে তেল গরম করে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়ে আলু ভেজে নিন।
২. আলু একটু ভাজা হলে এরমধ্যে আদা বাটা, হলুদ- জিরে-ধনে গুড়ো ও সামান্য জল দিয়ে কষিয়ে নিন। এরপর কেটে রাখা লাউ ও লবন দিয়ে আরও একটু কষিয়ে কম আঁচে ঢাকা দিয়ে রান্না করুন।
৩. লাউ থেকে জল বেড়িয়ে লাউ সেদ্ধ হয়ে এলে নারকেলের দুধে চালগুঁড়ো ও চিনি মিশিয়ে ঢেলে দিন। ভালো করে মিশিয়ে আরও কিছুসময় রান্না করুন।
৪. ঝোল ফুটে ঘন হয়ে এলে ঘি ও কাঁচালঙ্কা ছড়িয়ে কিছুসময় চাপা দিয়ে রেখে নামিয়ে নিন।
তৈরি হয়ে গেল আজকের রেসিপি "লাউয়ের মালাইকারি"।
- লাউ বাছাই: একেবারে টাটকা ও নরম লাউ বেছে নিন। বেশি পুরনো বা শক্ত লাউ রান্নায় ভালো হয় না।
- নারকেলের দুধ: মালাইকারির আসল স্বাদ নারকেলের দুধে, তাই নারকেলের দুধ একেবারে টাটকা হলে স্বাদ অনেক বেড়ে যাবে।
- মসলা কম ব্যবহার: মালাইকারিতে অতিরিক্ত মসলা না দিয়ে হালকা মসলা ব্যবহার করুন, তবেই লাউয়ের প্রাকৃতিক স্বাদ ও নারকেলের ঘনত্ব বজায় থাকবে।
- তেল নিয়ন্ত্রণ: কম তেলে রান্না করুন, কারণ নারকেলের দুধেই রান্নার রিচনেস চলে আসে।
- সুগন্ধ বাড়াতে: শেষে এক চিমটি গরম মশলা বা ঘি দিলে কারির ঘ্রাণ ও স্বাদ আরও জমে যাবে।
- হজমে সহায়ক – লাউ একটি হালকা ও সহজপাচ্য সবজি, যা গরমকালে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে।
- ওজন নিয়ন্ত্রণে উপকারী – এতে ক্যালোরি কম থাকায় যারা ডায়েট করছেন, তাদের জন্য লাউয়ের মালাইকারি একটি চমৎকার পদ।
- পুষ্টিগুণে ভরপুর – লাউতে থাকে ভিটামিন C, ভিটামিন B, ক্যালসিয়াম ও আয়রন। নারকেলের দুধে থাকে স্বাস্থ্যকর ফ্যাট, যা শরীরের শক্তি যোগায়।
- ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক – লাউয়ের গ্লাইসেমিক ইনডেক্স কম হওয়ায় এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।
- শরীর ঠান্ডা রাখে – গরমে লাউ শরীরের অতিরিক্ত তাপ কমাতে সাহায্যকরে


