রংপুরের জনপ্রিয় রেসিপি ডিম তেলানি( Dim Telani Recipe In Bengali):

 আজ আমি রান্না করবো ডিম তেলানি রেসিপি। বাংলাদেশের রংপুরের জনপ্রিয় রেসিপি ডিম তেলানি (Dim Telani Recipe In Bengali), যা মূলত ডিম এবং বিভিন্ন মশলার মিশ্রণে তৈরি করা হয়। এটি তৈরি করতে পেঁয়াজ, আদা-রসুন বাটা, গুঁড়ো হলুদ, লংকা,জিরা এবং গরম মশলাসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়।

বাংলার রান্নায় ডিমের ব্যবহার শত শত বছর ধরে হয়ে আসছে। সকালের জল খাবারে  হোক বা দুপুরের ভাত—ডিম সর্বদাই বিশেষ জায়গা করে নেয়। আর ডিম তেলানি রেসিপি এমন এক পদ যা অল্প খরচে এবং সহজ উপকরণে তৈরি করা যায়।
ঝাল-ঝোল মিশ্রিত এই ডিশ খেতে যেমন সুস্বাদু, তেমনি রান্না করতেও খুব একটা ঝামেলা নেই। গৃহিণীরা সাধারণত তাড়াহুড়োতে কিংবা অতিথি আপ্যায়নে এটি বানিয়ে থাকেন।

রংপুরের জনপ্রিয় রেসিপি ডিম তেলানি( Dim Telani Recipe In Bengali):


রংপুরের জনপ্রিয় রেসিপি ডিম তেলানি

উপকরণ

ডিম তেলানি রেসিপি বানাতে খুব সাধারণ কিছু উপকরণ লাগে।

  • ডিম – ৪টি
  • পেঁয়াজ – ২টি বড়ো (কুচি)
  • টমেটো – ১টি
  • রসুন বাটা – ১ চা চামচ
  • আদা বাটা – ১ চা চামচ
  • এলাচ - ২/৩ টি
  • লবঙ্গ - ২/৩ টি
  • দারচিনি - ২/৩ টি
  • হলুদ গুঁড়ো – আধা চা চামচ
  • লঙ্কা গুঁড়ো – ১ চা চামচ
  • ভাজা জিরা গুঁড়ো – আধা চা চামচ
  • ধনিয়া গুঁড়ো – আধা চা চামচ
  • তেল – হাফ কাপ
  • লবণ – স্বাদমতো
  • কাঁচা লঙ্কা – ২টি
  • ধনেপাতা – সামান্য (সাজানোর জন্য)

আরও পড়ুন 👉ঝাল ঝাল নোনা ইলিশ ভুনা রেসিপি।

ডিম তেলানি রেসিপি তৈরির ধাপসমূহ

১: মসলা ভাজা

  • কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিন।পেঁয়াজ কুচি দিন। সোনালি রঙ হলে আদা-রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন। এরপর টমেটো কুচি দিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজুন।
২: মসলা কষা
  • এবার হলুদ, লঙ্কা, জিরা ও ধনিয়া গুঁড়ো দিয়ে অল্প জল ছিটিয়ে মসলাগুলো ভালোভাবে কষিয়ে নিন। মসলা থেকে তেল ছেড়ে এলে বুঝবেন কষা হয়ে গেছে।
৩: ঝোল তৈরি ও ডিম যোগ করা
  • ২ কাপ জল দিয়ে ঝোল তৈরি করুন। ফুটে উঠলে ডিমগুলো ফাটিয়ে আস্তে করে ছেড়ে  দিন যেন কুসুম ভেঙে না যায়। ৫–৭ মিনিট ঢেকে রান্না হতে দিন যেন ডিমের ভেতরে মসলার স্বাদ ঢুকে যায়।
৪: পরিবেশন
  • ঝোল ঘন হয়ে এলে কাঁচা লঙ্কা ও ধনেপাতা ছড়িয়ে গরম গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন।
ডিম তেলানি রেসিপির বিশেষত্ব
  • দ্রুত রান্না করা যায়।
  • উপকরণ সবসময় ঘরে পাওয়া যায়।
  • খেতে ঝালঝোল-মশলাদার।
  • বাজেট-ফ্রেন্ডলি এবং পুষ্টিকর।
ডিম তেলানি রেসিপির উপকারিতা
  1. ডিমে প্রচুর প্রোটিন থাকে যা শরীরের জন্য উপকারী।
  2. এতে ভিটামিন A, D ও B-কমপ্লেক্স রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
  3. ভাত বা রুটির সঙ্গে খেলে এটি সহজে হজম হয়।
  4. ব্যস্ত জীবনে দ্রুত এনার্জি পাওয়ার জন্য এই রেসিপি বেশ উপযোগী।
FAQ-
প্রশ্ন- তেলানি" শব্দের অর্থ কী?
উ:- তেলানি /বিশেষ্য পদ/ তৈলাক্তভাব; তোষামোদ; তেজ, অহঙ্কার।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
sr7themes.eu.org